ভিডিও সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬ ০৭:৫৭ পিএম

নীলফামারীর ডিমলায় ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেফতার ৫

নীলফামারীর ডিমলায় ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেফতার ৫

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল রোববার রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের দাবি, গত শনিবার সন্ধ্যার পর উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের বার্ণিঘাট বিওপি ক্যাম্প সংলগ্ন তিস্তা নদীর তীরে মিছিলটি হয়। পরদিন রোববার একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে ৪০ থেকে ৫০ জনকে দেখা গেলেও তাদের সবার পরিচয় ও সাংগঠনিক সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও ভিডিওর সাথে দেওয়া ফেসবুক পোস্টে দাবি করা হয়, ‘যুবলীগের ডাকে ছাত্রলীগের কর্মীরা মিছিল করেছে। এরপরই বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ণিঘাট এলাকায় তিস্তা নদী রক্ষা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে নদী ক্যাম্প উদযাপন’ উপলক্ষে ডিঙি নৌকাবাইচ প্রতিযোগিতা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এতে স্থানীয় লোকজন অংশ নেন। প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পথে একদল ব্যক্তি মিছিল করেন বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন

নীলফামারী জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিওটি নজরে আসার পর জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, রাতভর অভিযানে টেপাখড়িবাড়ি ইউনিয়নের উত্তর খড়িবাড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বেলাল হোসেন(৪৫), হেলাল হোসেনসহ(৪০) পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডিমলায় ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেফতার ৫

১

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক বন্ধে মাইকিং, ধরা পড়লে জরিমানা

২

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

৩

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

৪

ফুটপাত রাখার দাবিতে কুড়িগ্রাম ভূরুঙ্গামারী মহাসড়কে মানববন্ধন

৫

বগুড়ার ধুনটে সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের ক্লিনিকে প্রাইভেট প্রাকটিস নিষিদ্ধ

৬