বগুড়ার দুপচাঁচিয়া এলজিইডি’র ৬০ জন নারী কর্মী নিয়োগের জন্য ২৪০ জনের আবেদন
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের অধীনে ৬টি ইউনিয়নে ৬০ জন রক্ষণাবেক্ষণ নারী কর্মী পদে ২৪০ জন নারী কর্মী আবেদন করেছেন।
গত ১৮ অক্টোবর রোববার উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে জানা গেছে, উপজেলা ৬টি ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের অধীনে ৬০ জন রক্ষণাবেক্ষণ নারী কর্মী নিয়োগের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়।
গত ২৫ অক্টোবর রোববার ছিল আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন। উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন জানান, নির্ধারিত তারিখ পর্যন্ত প্রতি ইউনিয়নে সর্বনিম্ন ৩০ থেকে ৫০ জনসহ সর্বমোট ২৪০ জন নারী কর্মী আবেদন করেছেন। আবেদন পত্রগুলো যাচাই বাছাই চলছে। বৈধ্য আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধমে প্রতি ইউনিয়নে ১০ জন করে মোট ৬০ জন নারী কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ইউনিয়ন পর্যায়ে এই নারী কর্মী নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুনউপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের অধীনে ৬০ জন রক্ষণাবেক্ষণ নারী কর্মী সুষ্ঠু ও নিরপেক্ষতার সাথে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবেদন পত্রগুলো যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের মধ্যে প্রকাশ্যে লটারির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মন্তব্য করুন








