ভিডিও সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬ ০৭:১২ পিএম

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সম্প্রতি সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাম আসার পর সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদকে বদলি করা হয়েছে। গতকাল রোববার তাকে বদলি করে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য কর্মকর্তা এস এম কায়ছার আলী বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে তাকে বদলি করা হয়েছে বিষয়টি জানাতে পারেননি তিনি। এদিকে, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টি শূন্য পদে এমসিকিউ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে প্রশ্নপত্র ফাঁসে অভিযোগে স্থগিত হয়।

এ ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় সংঘবদ্ধ চক্রের ৭ জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি) সদস্যরা। একই ঘটনার সাথে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদের নাম উঠে আসে। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই অনিয়মিত অফিস করতে থাকেন তিনি।

আরও পড়ুন

গতকাল রোববার ১০ দিন পরে অফিসে আসেন হারুন-অর-রশিদ। এরপর মাত্র দুই ঘণ্টা অফিস করেন বলে জানিয়েছেন প্রধান সহকারী কামরুল ইসলাম। তিনি বলেন, সর্বশেষ গত ১৪ অক্টোবর অফিস করেন জেলা খাদ্য কর্মকর্তা হারুন-অর-রশিদ।

১০ দিন পর ২৫ অক্টোবর অফিসে আসেন এবং ১১টা পর্যন্ত অফিস করেন। এরপর এলএসডি গোডাউন ট্যুরে যাওয়ার কথা বলে বের হয়ে যান। ১৪ অক্টোবর থেকে তিনি দু’দিনের ছুটি নিয়েছিলেন বলেও জানান কামরুল ইসলাম। জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মো. মোফাজ্জল হোসেন বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

১

কেরানীগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

২

ঢাকাকে বাসযোগ্য করতে অভিযানে নামছে ২০ টিম

৩

মুন্সীগঞ্জে গোপনে নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

৪

ঢাকায় সরকারি চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

৫

ফরিদপুরে বাস পোড়ানোর মামলায় যুবলীগ নেতা মজনু গ্রেপ্তার

৬