ভিডিও সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:৩০ পিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু 

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু 

২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে ৭৮ জন শনাক্ত এবং উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৮৮ জনের মধ্যে।

আজ সোমবার (২৬ অক্টোবর)  স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়া তিনজন ঢাকার। এছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনার একজন করে।নিশ্চিত হাম শনাক্তদের ৭৮ জনই ঢাকার। হামের উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকার ৪৮১, সিলেটের ১৫৭, চট্টগ্রামের ৩১১, রাজশাহীর ৩২, ময়মনসিংহের ৮৮, বরিশালের ১৩৪, খুলনার ১২২ ও রংপুরের ৬৩ জন।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মার্চ মাস থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১২৯ জন মারা গেছেন।এই সময়ের মধ্যে ২৩ হাজার ৪৭৮ জনের মধ্যে হাম শনাক্ত এবং ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু 

১

ডি থ্রি ট্রফি’র নিলামে ঝড় তুললেন যেসব ক্রিকেটার

২

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরও ১৮ জন গ্রেপ্তার

৩

আন্দোলনের পর সার্বিয়ার নির্বাচনেও শিক্ষার্থীদের জয়

৪

নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত

৫

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ মাদরাসার পরিচালকের বিরুদ্ধে

৬