প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ মাদরাসার পরিচালকের বিরুদ্ধে
গাজীপুরের সদর উপজেলায় একটি মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৫ অক্টোবর) রাতে ছাত্রীর বাবা পাঁচজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে মো. আরিফুল ইসলামকে (২৯)। তিনি জয়দেবপুর থানার বিকেবাড়ি সিকদার মার্কেটসংলগ্ন দারুল মা’আরিফ হোসাইনিয়া কওমি মাদরাসা ও মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক। অন্য আসামিরা হলেন আরিফুল ইসলামের ভাই শরীফ মিয়া (৩৫), তাদের বাবা সেলিম মিয়া (৫৫), মা রহিমা খাতুন (৪০) ও দেলোয়ার হোসেন (৪৫) নামের একজন। তাদের সবার বাড়ি ময়মনসিংহ সদর থানার চর বওলা গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রী আরিফুল ইসলামের পরিচালিত মহিলা মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, আরিফুল ইসলাম তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকিও দেন।
তবে এতে ক্ষুব্ধ হয়ে তিনি ছাত্রী ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো এবং হুমকি দেয়া অব্যাহত রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ১০ অক্টোবর সকালে মাদরাসায় যাওয়ার পর আরিফুল ইসলাম তার ভাই শরীফ মিয়া, বাবা সেলিম মিয়া, মা রহিমা খাতুন ও দেলোয়ার হোসেনের সহযোগিতায় ওই ছাত্রীকে অপহরণ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1793005476.jpg)
_medium_1792999836.jpg)
_medium_1792997781.jpg)
_medium_1792996841.jpg)
_medium_1792999635.jpg)
_medium_1793007062.jpg)
_medium_1793005242.jpg)