ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ০৯:৪৫ পিএম

বগুড়ায় নিরবের উপর হামলা সিসিটিভির ফুটেজ দেখে ৩ আসামি গ্রেফতার

বগুড়ায় নিরবের উপর হামলা সিসিটিভির ফুটেজ দেখে ৩ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের সেউজগাড়ীতে নাফিউল ইসলাম নিরব নামে এক যুবককে কুপিয়ে হত্যার প্রচেষ্টার অভিযোগে থানায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। ফুটেজ দেখে ইতোমধ্যে ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, গ্রেফতারকৃত আসামিরা হলো বগুড়া মহানগরের মালগ্রাম দক্ষিণপাড়ার শুভ ওরফে খড়ি (২৬), মোঃ নাইম (২৭) ও ফারুক শেখ ওরফে গোপাল (২৪)। গতকাল শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠনো হয়েছে।

এর আগে নিরবের বাবা ফরিদুল ইসলাম লিটন বাদি হয়ে এই মামলা করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ আরো ৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ওসি বলেন, ঘটনাস্থলের একাধিক ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

এই ফুটেজ দেখে আসামিদের সনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। ইতোমধ্যে এই ফুটেজ দেখে মামলার এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি আরো জানান।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ২০ আক্টাবর রাত সাড়ে ৮টার দিকে পূর্ব ঘটনার জের ধরে বগুড়া মহানগরীর সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় একাটি হোটেলের পিছনে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে নাফিউল ইসলাম নিরব (৩৫)কে ধারাালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে চলে। এসময় হামলাকারীরা নিরবের কাছ থেকে এক লাখ ১০ হাজার ৬শ’ টাকা ছিনিয়ে নেয়।

পরে লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। কিন্তু সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিরবের বাবা ফরিদুল ইসলাম বলেন ঢাকায় ওই হাসপাতালে তার ছেলে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা বলেছেন নিরবের অবস্থা এখন শংকামুক্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নিরবের উপর হামলা সিসিটিভির ফুটেজ দেখে ৩ আসামি গ্রেফতার

১

বগুড়ার মোকামতলা-সারিয়াকান্দি আঞ্চলিক সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা

২

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

৩

অর্থবছরের সময়কাল পরিবর্তন গণনা শুরু হবে ১ এপ্রিল থেকে

৪

ওমরাহযাত্রীদের প্রত্যাবর্তনে ধর্মমন্ত্রীর উদ্যোগ, ৪০ জনকে বিমানবন্দরে অভ্যর্থনা

৫

দিনাজপুরের পার্বতীপুরে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

৬