ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:৫১ পিএম

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুতে বার্সেলোনায় যাওয়ার জন্য হুলিয়ান আলভারেজের মরিয়া আচরণে ক্ষোভ জন্মেছিল সমর্থকদের মনে। এবার দেপোর্তিভোর বিপক্ষে ১-০ জয়ের ম্যাচে গোল করার পর দল ছাড়ার ইচ্ছা প্রকাশ এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার ধরন নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

বার্সায় যাওয়ার সময়কার নিজের বক্তব্য নিয়ে মুভিস্টারকে আলভারেজ বলেন, ‘বিশ্বকাপ চলাকালে আমার বলা কথাগুলোর জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাই। আমি যেভাবে কথাগুলো বলেছি এবং যে সময়ে বলেছি, সেটা ভুল ছিল।’ মৌসুমের শুরুর ম্যাচগুলোতে দর্শক তাকে দুয়ো দিয়েছিলেন। সেদিকে ইঙ্গিত করে আলভারেজ যোগ করেন, ‘সমর্থকেরা কেন ক্ষুব্ধ হয়েছেন, তা আমি বুঝতে পারছি। আতলেতিকোয় আসার পর থেকে তারা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, তা বিবেচনায় নিলে তাদের প্রতিক্রিয়া স্বাভাবিক। তারা আমার প্রতি অনেক উদারতা দেখিয়েছেন। এখন আমার কাজ করার এবং নিজের সবটুকু দেওয়ার সময়।’

গতকাল আলভারেজের গোলে পাওয়া জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছে আতলেতিকো। এটি ছিল লা লিগায় আট মাসের মধ্যে আলভারেজের প্রথম গোল। আতলেতিকোর ঘরের মাঠে লিগে এর আগে তিনি সর্বশেষ গোল করেছিলেন ২০২৫ সালের নভেম্বরে। চার দিন আগে চ্যাম্পিয়নস লিগেও গোল করেন আলভারেজ। সব মিলিয়ে ছন্দ ফিরে পাচ্ছেন এই আর্জেন্টাইন। আলভারেজ বলেন, ‘আমি ক্রমেই ভালো অনুভব করছি। সব সময়ই সমর্থন পেয়েছি। নিজের উন্নতির জন্য কাজ করছি। শারীরিকভাবেও আগের চেয়ে ভালো বোধ করছি। জীবনে যখন ভালো থাকেন, তখন তার প্রভাব মাঠেও দেখা যায়। আমরা পেশাদার খেলোয়াড় হলেও জীবনের অন্যান্য বিষয় আমাদের ওপর প্রভাব ফেলে।’

আরও পড়ুন

শনিবার গোল করার পর অনেক সমর্থক আলভারেজকে করতালি দিয়ে অভিনন্দন জানান। তবে গ্যালারির একটি অংশ তখনো তার প্রতি অসন্তোষ প্রকাশ করে। আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে ক্ষমা চাওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যারা ক্ষমা চান, তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। কারণ, ক্ষমা চাওয়াটা সহজ নয়। আলভারেজের জন্য আমি খুব খুশি। আমার মনে হয়, এখন সে অনেকটা স্বস্তি অনুভব করছে। খেলোয়াড় হিসেবে আলভারেজকে নিয়ে আমি দারুণ খুশি। আমাদের তাকে প্রয়োজন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু 

২

কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

৩

কমেডি সিনেমাকে বিদায় জানাচ্ছেন ‘দ্য ডিক্টেটর’ খ্যাত অভিনেতা

৪

নাটোরের নলডাঙ্গায় পাটবাহী ট্রলি চাপায় এক নারীর মৃত্যু

৫

যুক্তরাষ্ট্রে গুলিতে ৬ শিশুসহ আহত ১২

৬