ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:৪৩ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু 

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৩৮৪ জনে।

আজ রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে দুই হাজার ২৪৯ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৪০০ জন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন  ২ হাজার ২৬৮ জন।

নিহতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ২ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ১ জন, খুলনা বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। এ ছাড়া নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। যার মধ্যে দুজন শিশুও রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু 

১

কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

২

কমেডি সিনেমাকে বিদায় জানাচ্ছেন ‘দ্য ডিক্টেটর’ খ্যাত অভিনেতা

৩

নাটোরের নলডাঙ্গায় পাটবাহী ট্রলি চাপায় এক নারীর মৃত্যু

৪

যুক্তরাষ্ট্রে গুলিতে ৬ শিশুসহ আহত ১২

৫

দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু 

৬