গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মাইলমারী গ্রামের চকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা খাতুন ওই গ্রামের ইন্তাদুল হকের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির টিউবওয়েলের কাছে কম্বল ধুতে যান আলিফা খাতুন। এ সময় বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিদ্যুতের শকে তাঁর দুই হাতেও পোড়া ক্ষত সৃষ্টি হয়।
আলিফা খাতুনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রোববার বাদ আসর মাইলমারী জান্নাতুল মাওয়ায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফনের কথা রয়েছে।
আরও পড়ুনএ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবগত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসনিক কর্মকর্তাদের পাঠানো হবে বলেও জানা গেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1792914723.jpg)
_medium_1792913767.jpg)
_medium_1792908648.jpg)
_medium_1792920595.jpg)
_medium_1792919386.jpg)