ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ১২:২১ এএম

ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির

ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি কমিয়ে এক দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটির মতে, ব্যাংক টানা কয়েক দিন বন্ধ থাকায় ব্যবসায়ীরা আর্থিক লেনদেনে বাধার মুখে পড়েন। একই সঙ্গে ঋণের সুদের বোঝা ও ব্যবসাপ্রতিষ্ঠানের অর্থের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যায় বলে দাবি তাদের।

শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এতে বলেছেন, ব্যবসায়ীদের জানমালের ক্ষতি রোধ করতে কোনোভাবেই দেশকে ছুটির ফাঁদে ফেলা যাবে না। বিদ্যুৎ, পানি, গ্যাস, থানা ও হাসপাতালের মতো জরুরি সেবা বন্ধ রাখা যায় না। একইভাবে ব্যাংকও এক দিনের বেশি বন্ধ রাখা উচিত নয় বলে মনে করে সংগঠনটি।

সমিতির অভিযোগ, যেকোনো অজুহাত ও সুযোগ পেলেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত এক দিন ছুটি দেওয়া হয়। কখনো বন্ধের দিন খোলা রেখে বিশেষ করে বৃহস্পতিবার ও রোববার ব্যাংক বন্ধ রাখা হয়। এতে টানা দীর্ঘ ছুটির সৃষ্টি হয়, যা ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক একটি আর্থিক সেবামূলক খাত। সপ্তাহে দুই দিনের সাপ্তাহিক ছুটির পাশাপাশি ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা, বড়দিনসহ বিভিন্ন পার্বণ এবং অন্যান্য সরকারি ছুটি মিলিয়ে বছরে ১২০ থেকে ১৩০ দিন ব্যাংক বন্ধ থাকে। এর ফলে ব্যাংকিং লেনদেনে ব্যবসায়ীরা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হন।

আরও পড়ুন

দোকান মালিক সমিতি আরও বলেছে, বর্তমানে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পাঁচ থেকে ছয় ঘণ্টার বেশি সময় লাগে না। এমন পরিস্থিতিতে দীর্ঘ ছুটির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ছুটির কারণে পর্যটন, জ্বালানি, হোটেল-রেস্তোরাঁসহ খুচরা ও পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন খাতের ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েন। পাঁচ থেকে সাত দিনের ছুটিতে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়। এত বিপুল পরিমাণ অর্থ ঘরে কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে রাখা সম্ভব নয় বলে উল্লেখ করেছে সমিতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির

১

জয়পুরহাটের ক্ষেতলাল দেওগ্রামে দেড়শত বছরের লাঠিখেলা ও মেলায় দর্শনার্থীদের ভিড়

২

রংপুরের বদরগঞ্জে ট্রেন লাইনচ্যুত

৩

‘ভোট ডাকাতি করব না জালিয়াতি করতেও দেব না’ : গোলাম পরওয়ার

৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে জমি ফিরে পেলেন বৃদ্ধ

৫

সরবরাহ সংকট ও হাতবদলে চড়া দাম এলপিজির

৬