ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ১০:২৬ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন (১৮) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব নামের এক ব্যক্তিকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আকরাম পার্শ্ববর্তী খোসালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং পেশায় কৃষক। অভিযুক্ত মারুফ ওই ইউনিয়নের কোনাগাঁতী গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

নিহত আকরামের বাবা আব্দুর রহিম অভিযোগ করেন, গতকাল শুক্রবার বিকেলে মারুফ তার ছেলেকে ফোন করে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে সন্ধ্যায় তাকে কুপিয়ে হত্যা করে। তিনি এই মুহূর্তে হত্যাকাণ্ডের কোনো কারণ বুঝতে পারছেন না। তবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আরও পড়ুন

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নিহত আকরামের বাবা আব্দুর রহিম বাদি হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি খুনের মামলা করেছেন। ওই মামলায় মারুফ বিন হাবিবকে প্রধান আসামি করে তার আরও পাঁচ স্বজনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে মারুফকে গ্রেফতার করেছে।

থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের কারণ এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

১

তওবার নামাজের ফজিলত, নিয়ত ও নিয়ম

২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার ইনজেকশন ও সিরাপ জব্দ

৩

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রফি তুলে দিলেন অতিথিরা

৪

বগুড়ায় ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তার বাবা

৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৩

৬