ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ০৯:৩৯ পিএম

বগুড়ায় ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তার বাবা

বগুড়ায় ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তার বাবা

স্টাফ রিপোর্টার : গত দুদিন ধরে নিখোঁজ রয়েছেন বগুড়ার নন্দীগ্রাম থানার এসআই মো. নাহিদ হোসেনের বাবা মো. গোলাম মোস্তফা (৭২)। গত ২৩ অক্টোবর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিনি বগুড়া মহানগরের কলোনী এলাকা থেকে তিনি নিখোঁজ হন। তার বাড়ি চকলোকমান এলাকায়। গত ২দিন ধরে তার কোন খোঁজ পাওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা নাহিদ হোসেন বলেন, তার বাবা মহানগরের কলোনী রাস্তার মোড় হতে চারমাথা বাস টার্মিনালে যাওয়ার পথে নিখোঁজ হন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এব্যাপারে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আরও পড়ুন

জিডির তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মো. সোলায়মান আলী বলেন, এঘটনায় থানায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। কেউ তার সন্ধান পেলে মোবাইল নং ০১৭৫৩৭৫৭০৩০ এবং ০১৭৯১ ৬১৬০৩৫ অথবা সদর থানায় যোগোযোগ করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তার বাবা

১

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৩

২

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

 রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

৪

আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, ২৪ বছর হলেই আবেদনের সুযোগ

৫

২০২৭ সালে আবুধাবিতে সংগীত উৎসবে শাহরুখ

৬