ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ০৮:০০ পিএম

যারা জামায়াতকে ভোট দিয়েছেন তারা এখন আফসোস করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

যারা জামায়াতকে ভোট দিয়েছেন তারা এখন আফসোস করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী চার বছরের মধ্যে দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের কন্যা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে গতকাল শনিবার বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন আয়োজনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি জনগণের সরকার এই সরকারের সাত মাসের মধ্যেও বগুড়াসহ সারাদেশে সমভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানুষের কল্যাণই সরকারের মূল লক্ষ্য। জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, দলটি বেহেস্তের লোভ দেখিয়ে মানুষের ভোট নিয়েছে। কিন্তু ভোটের পর তাদের আর মানুষের পাশে দেখা যাচ্ছে না। জামায়াত এমন একটি সংগঠন যারা নিজেদের কর্মীদের পাশাপাশি একজন ফকিরকেও ভিক্ষা দেয় না। যারা জামায়াতকে ভোট দিয়েছেন, তারা এখন আফসোস করছেন।

মীর শাহে আলম বলেন, জামায়াত নির্বাচনের আগে পূজা নিয়ে অনেক কথা বলেছে। কিন্তু এখন হিন্দু সম্প্রদায়ের খোঁজ নেয়ার সময় তাদের পাওয়া যাচ্ছে না। তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। অথচ ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণ নিয়ে তাদের কোন কথা নেই। আর আপনাদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম-মায়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন।

আরও পড়ুন

তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সমর্থন প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদ হোসেন তৌফিক। উল্লেখ্য, শিবগঞ্জ বেতগাড়ী মীর শাহে আলম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা ও বগুড়া একটি চক্ষু হাসপাতালে আয়োজনে ওই ওই চক্ষু শিবিরে ২ হাজার রোগীর চক্ষু চিকিৎসা এবং ৬শ’ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা জামায়াতকে ভোট দিয়েছেন তারা এখন আফসোস করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১

টানা এক ঘণ্টা প্রস্রাব আটকে রাখলে শরীরে কী হয়?

২

আমেরিকান অ্যাম্বাসেডর অব বাংলাদেশ’কে ‘আনন্দমেলা এপ্রিসিয়েসন অ্যাওয়ার্ড’ প্রদান

৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

৪

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো সম্পৃক্ততা চায় বাংলাদেশ

৫

কাটা আপেল কালো হয়ে যায়, রং সতেজ রাখার সহজ কৌশল

৬