ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ১২:৪৫ পিএম

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে গোলাম রব্বানী (৩৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় ফুলিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে ও পুলিশ সদর দপ্তরে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের বাড়ি থেকে ব্যক্তিগত গাড়ি করে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে শেরপুরের ছোনকা এলাকায় পৌঁছলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের রোড ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। পরবর্তীতে তার কাছে থাকা অফিশিয়াল পরিচয়পত্র (আইডি কার্ড) থেকে পরিচয় নিশ্চিত হওয়া যায় তিনি পুলিশের সদস্য।

শেরপুর হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকে। পুলিশ কর্মকর্তার লাশ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। 

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, দুর্ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যের আইডি কার্ড পাওয়া গেছে এবং সেখান থেকেই তার নাম গোলাম রব্বানী বলে নিশ্চিত হওয়া গেছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

১

সাগরের তলদেশে যুদ্ধ: অপটিক্যাল ফাইবার ও ইন্টারনেট দখল

২

লায়ন মানব সেবায় যে অবদান রেখে চলেছে তা প্রশংসার দাবি রাখে: প্রতিমন্ত্রী পুতুল

৩

স্পেনের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতে ইতিহাস গড়লেন মেসি

৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮৪

৫

আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত: ওমর সানি

৬