ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ০২:০৬ পিএম

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের তথ্য-প্রমাণ রয়েছে : রিজভী

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের তথ্য-প্রমাণ রয়েছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে। এ বিষয়ে বিএনপি ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য-প্রমাণ সামনে এনেছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। 

এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে নতুন করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না।

আরও পড়ুন

রিজভী বলেন, বিরোধীদের অপপ্রচার ও উসকানিতে কান না দিয়ে সরকার পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের অর্জন তুলে ধরে তিনি বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। এটি সরকারের সঠিক নীতির প্রতিফলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের তথ্য-প্রমাণ রয়েছে : রিজভী

১

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্বে কাইরন পোলার্ড

২

গাজার পর পশ্চিম তীরেও ইসরায়েলি অভিযান শুরু

৩

মেসির অসামান্য অজর্নে আবেগঘন বার্তা বার্সেলোনার

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের কাজে আরও মনোযোগী হওয়া উচিত : জামায়াত আমির

৫

বরিশালে যুবককে কুপিয়ে হত্যা

৬