ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ১১:৪০ এএম

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে।

‎আজ শনিবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৮৭ জন, মতিঝিল বিভাগ ৭৮ জন, তেজগাঁও বিভাগ ১১০ জন, মিরপুর বিভাগ ২০৬ জন, গুলশান বিভাগ ৭৮ জন, উত্তরা বিভাগ ৩২ জন, এসআরইউ বিভাগ ৪ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে ২৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, ১টি মোটরসাইকেল, ১টি অটোরিক্সা (৪টি ব্যাটারিসহ), নগদ ৩২ হাজার ৫৩০  টাকা, ১০৪টি জুয়া খেলার কার্ড, ৮টি খাতা ও গাঁজা ভর্তি কলকীসহ কাটার উদ্ধার করা হয়।

আরও পড়ুন

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮৪

১

আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত: ওমর সানি

২

আগামীকাল বন্ধ থাকবে আপিল বিভাগে বিচারিক কার্যক্রম 

৩

জাতিসংঘ দিবস আজ 

৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

৫

আগামীর কৃষি সমৃদ্ধি তারুণ্যের হাতে!

৬