ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ১২:৫৪ পিএম

রোনালদোর গোলে জয় আল নাসরেরর

রোনালদোর গোলে জয় আল নাসরেরর, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগের ম্যাচে আল ফয়সালিকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। সেই জয়ে একটি গোল করে অবদান রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 

শুক্রবার (২৩ অক্টোবর) মাজমাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোনালদো ছাড়াও গোলের দেখা পেয়েছেন আল হামদান। পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্টও। অন্য গোলটি করেন অ্যাঙ্গেলো গ্যাব্রিয়েল। 

ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় আল নাসর। সাদিও মানের পাস থেকে আল হামদান গোল করে এগিয়ে নেন দলকে। অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়ে কোচ অ্যাঞ্জে পোস্টেকোগলুর আস্থার প্রতিদান দেন তিনি।হাজার গোলের মাইলফলকের লক্ষ্যে ছুটছেন রোনালদো। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে তিনি জাল খুঁজে নেন। জোয়াও ফেলিক্সের ক্রস হেডে গোল করেন তিনি। তিন মিনিট পর আবারও জালের দেখা পেয়েছিলেন রোনালদো, তবে শেষ পর্যন্ত রেফারি গোলটি বাতিল করেন। 

দুই গোল হজমের পর ৬৬ মিনিটে থিও বঙ্গোন্দার গোলে ব্যবধান কমায় আল ফয়সালি। মোহাম্মদ আল-শানকিতির ক্রস থেকে হেডে গোল করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে ও আক্রমণভাগের শক্তি বাড়াতে গ্যাব্রিয়েলকে মাঠে নামান পোস্টেকোগলু। এই সিদ্ধান্ত কাজেও আসে। মাঠে নামার ১১ মিনিটের মাথায় গোল করেন ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড। গোলের পেছনে অবদান ছিল আল-হামদানের, যিনি সতীর্থকে দিয়ে গোল করান। 

আরও পড়ুন

এই জয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল কাদসিয়াহ, যারা একই রাউন্ডে মুখোমুখি হবে আল হিলালের। এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আল হিলাল, যদিও তাদের একটি স্থগিত ম্যাচ হাতে রয়েছে। 

এ নিয়ে টানা তিন ম্যাচে জয় পেল রোনালদোর দল। এর আগে আল-দিরিয়াহকে ৩-০ এবং নিওমকে ১-০ গোলে হারিয়েছিল আল নাসর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর গোলে জয় আল নাসরেরর

১

এবার গাজীপুরে সুতার গুদামে আগুন

২

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

৩

সাগরের তলদেশে যুদ্ধ: অপটিক্যাল ফাইবার ও ইন্টারনেট দখল

৪

লায়ন মানব সেবায় যে অবদান রেখে চলেছে তা প্রশংসার দাবি রাখে: প্রতিমন্ত্রী পুতুল

৫

স্পেনের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতে ইতিহাস গড়লেন মেসি

৬