ভিডিও বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২২ অক্টোবর, ২০২৬ ০১:০২ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ ৮ হাজার ৭০০ টাকা, দুটি মুঠোফোন, তাসসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচ থেকে ছয়জন পালিয়ে যান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম মৌজার মো. মনারুল ইসলাম (৩৭), মো. জহুরুল ইসলাম (২৭), পরিমল চন্দ্র দাস (৩৫), মো. লাল মিয়া মিস্ত্রি (৩৫), মো. নুর আলম (২৬) ও মো. নান্নু মিয়া (৩৫)।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। ওই সময় তাঁরা মাদক উদ্ধার ও রাতের নিয়মিত টহল দায়িত্বে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কঞ্চিবাড়ী ইউনিয়নের ভেষশীর বিলে আব্দুস সোবানের পুকুরপাড়ে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা হচ্ছে।

আরও পড়ুন

পরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচ থেকে ছয়জন পালিয়ে যান। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার তথ্য পাওয়া যায়। ঘটনাস্থল থেকে নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬

১

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

২

স্পেনের রাজপরিবারের মর্যাদাপূর্ণ সম্মাননা পাচ্ছেন মেসি

৩

 ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’, প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা গ্রেফতার

৪

প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করাই ছিলো জীবনের সেরা পরামর্শ: ইশরাক

৫

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬