ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২২ অক্টোবর, ২০২৬ ০২:০৬ এএম

সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় ফকির (৫০) নামে এক যুবদল নেতাকে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়া পর তার মৃত্যু হয়। বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯ টার দিকে চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় একটি মাদ্রাসার পাশ থেকে তার পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

মৃত জহির ফকির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের এক নম্বর আহ্বায়ক।

তিনি আড়াইহাজারের খালিয়ারচর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। জহির সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় বসবাস করতেন।

আরও পড়ুন

এদিকে সড়কের পাশে জহিরের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তার মৃত্যুর কারণ এবং কীভাবে তিনি আহত হয়েছেন, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ওই যুবদল নেতাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে।  তবে তার  মৃত্যুর রহস্য এখনো জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

১

নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত

২

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

৩

বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন, নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন আটক

৪

সমর্থকদের নিয়ে থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

৫

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

৬