ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ০৬:৪৮ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ২১ মাদক মামলার আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ২১ মাদক মামলার আসামি গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জয়পুরপাড়া এলাকায় পুলিশ আজ বুধবার (২১ অক্টোবর) সকালে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ২১টি মাদক মামলার আসামি আব্দুল মান্নান খানকে (৫৭)  গ্রেফতার করেছে।

জানা গেছে, আজ বুধবার (২১ অক্টোবর) সকালে গোপন সূত্রে খবর পেয়ে দুপচাঁচিয়া থানার একদল চৌকস পুলিশ উপজেলা সদরের পৌরসভার ২নং ওয়ার্ডের জয়পুরপাড়া দক্ষিণপাড়ায় অভিযান চালায়। এসময় মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল মান্নান খানকে তার বাড়ির মেইন গেটের সামনে থেকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৫০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

আরও পড়ুন

থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। পূর্বেও তার বিরুদ্ধে ২১টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আব্দুল মান্নান খানকে আজ বুধবারই (২১ অক্টোবর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ২১ মাদক মামলার আসামি গ্রেফতার

১

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ‘অতিব জরুরি’ নির্দেশনা

২

নীরবে বাড়ছে পুরুষের বন্ধ্যাত্ব, যেসব লক্ষণে সতর্ক হবেন

৩

হারানো জিনিস খুঁজে পাওয়া সহজ করতে নতুন স্মার্টট্যাগ আনলো স্যামসাং

৪

পুরি ও পেঁয়াজু বিক্রিতেও নিতে হবে লাইসেন্স

৫

'যখনই ভাবছি মা আর থাকবে না তখনই খুব কষ্ট লাগছে'

৬