ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০৯:৫৭ পিএম

বগুড়ার সেউজগাড়ীতে যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা

বগুড়ার সেউজগাড়ীতে যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের সেউজগাড়ী এলাকায় সন্ত্রাসীরা নিরব (২৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হযেছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিরব সেউজগাড়ী আমতলা এলাকায় একটি হোটেলের পিছনে গলিতে বসেছিলেন। এসময় ১০-১২ জন সন্ত্রাসী এসে নিরবের উপর হামলা চালায়। তারা তাকে রামদা ও চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

এরপর লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেন। তিনি সেউজগাড়ী এলাকার ফরিদুল ইসলাম লিটনের ছেলে। চিকিৎসকরা জানান তার অবস্থা আশংকাজনক। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন

পূর্ব শত্রতার জের হিসাবে সন্ত্রাসীরা তার উপর এই হামলা করেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের সনাক্তের জন্য এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ব্যবস্থা নেয়া হবে। সেইসাথে হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার জানাজায় অংশ নিতে সাবেক ছাত্রদল নেতা প্যারোলে মুক্তি

১

নাটোরের বাগাতিপাড়ায় বিষাক্ত ট্যাবলেট সেবন করে নারীর আত্মহত্যা

২

বগুড়ার সেউজগাড়ীতে যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা

৩

এনআইবির নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ছাড়াই চাকরির সুযোগ

৪

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ৫৬ টাকা

৫

বগুড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত নারীর মৃত্যু

৬