ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০৮:০৭ পিএম

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

সংগৃহীত,সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

দেশের আবহাওয়া আগামী দুই দিন প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন

এ ছাড়া সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ফরিদপুরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

১

শ্বশুরবাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

২

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

৩

সজীব গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৪

‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’

৫

বগুড়ার ধুনটে মাদকসেবীকে ৪ মাসের কারাদন্ড

৬