ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ০৯:১৮ পিএম

পাবনার চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

পাবনার চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম শফি(৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া শাহজানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম শফি বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের সদর উদ্দিনের ছেলে।

নিহত শফির চাচা আবু হোসেন জানান, বাড়ির অদূরেই শাহজাহান মোড় এলাকায় আবুল হোসেনের বাগানে গাছ কাটার চুক্তি নেন শফি। আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ওই বাগানে মেহগনি গাছ কাটার সময় পা পিছলে নিচে পড়ে যান এবং কাটা গাছটি তার শরীরের ওপর পড়লে তিনি মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন

পরে হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই মারা যান শফিকুল ইসলাম শফি। দুই নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

১

অডিট বিভাগে জনবল নেবে মেঘনা গ্রুপ, থাকছে না বয়সসীমা

২

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

৪

মদিনা গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, কর্মস্থল ঢাকা

৫

১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার করতে হবে : বগুড়ার ইনকিলাব মঞ্চের জাবের

৬