ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ০৮:৫৬ পিএম

বগুড়ায় রানা পাইকাড় হত্যা মামলায় আসামি সাগরের জামিন নামঞ্জুর

বগুড়ায় রানা পাইকাড় হত্যা মামলায় আসামি সাগরের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়া মহানগরীর মালগ্রাম চাপড়পাড়ার রানা পাইকাড়কে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলার আসামি মো. সাগরের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। আসামি সাগর মহানগরের খান্দারমোড় পূর্বপাড়ার মো. হানিফের ছেলে। আজ শনিবার (১৭ অক্টোবর) বগুড়ার দায়রা জজ মো. মনিরুজ্জামান ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়া মহানগরের মালগ্রাম চাপড়পাড়ার রানা পাইকাড়ের ছেলে হৃদয় পাইকাড় বিগত ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় বগুড়া শহর থেকে বাড়ি ফেরার পথে মালগ্রাম গেলে জনৈক মিঠুর অটোরিকশা গ্যারেজের সামনে পৌঁছলে আসামিরা পূর্বশক্রতার জের ধরে তার পথরোধ করে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে। লোকজন আহত হৃদয় পাইকাড়কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এসংবাদ পেয়ে তার বাবা রানা পাইকাড় বাড়ি হতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যাবার সময় মালগ্রাম মধ্যপাড়ার নীলা হাজির মোড়ে পৌঁছলে আসামিরা তার ওপর চড়াও হয় এবং মারপিটসহ ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়।

আরও পড়ুন

গুরুতর আহত রানা পাইকাড়কে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহত রানা পাইকাড়ের স্ত্রী রিতা বেগম বাদি হয়ে ওই আসামিসহ ৯ জনের নাম উল্লেখ করে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. আমিনুল ইসলাম।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় রানা পাইকাড় হত্যা মামলায় আসামি সাগরের জামিন নামঞ্জুর

১

বগুড়ায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক মোহাম্মদ আলী হাসপাতালে চালু হলো বিশেষ ইউনিট

২

মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

৩

বগুড়ার সোনাতলায় শ্যালো মেশিন চুরি, ফসলহানির শঙ্কা

৪

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেফতার যুবকের সাত বছরের কারাদন্ড

৬