ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:৫৪ পিএম

হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকার ৬৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসান।

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ সময় মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসান জানান, হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে থাকা আরও একটি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারি চালাচ্ছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

১

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

২

কুড়িগ্রামে রৌমারীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

৩

ঢাবি শিক্ষার্থী নাফিস তেহামীর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

৪

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সাতজনের মৃত্যু

৫

বগুড়ায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

৬