ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ০৫:১৪ পিএম

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তাঁর সঙ্গে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেন। 

আজ শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাঁদের এই নিয়োগ দিয়েছেন। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে। এছাড়া নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান দুই দশকের বেশি সময় ধরে গবেষণা, শিক্ষকতা এবং নীতি প্রণয়নে যুক্ত রয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

১

পার্বত্যাঞ্চলের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

২

হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

৪

কুড়িগ্রামে রৌমারীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

৫

ঢাবি শিক্ষার্থী নাফিস তেহামীর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

৬