ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ০২:৫৭ পিএম

ইংল্যান্ড কাবাডি দলের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

ইংল্যান্ড কাবাডি দলের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

স্পোর্টস ডেস্ক : কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড নারী কাবাডি দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান। ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হবে কমনওয়েলথ কাবাডি টুর্নামেন্ট। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ব্রিটিশ-বাংলাদেশি তরুণী আনিসা লিখেছেন, ‘আমাকে ইংল্যান্ড মহিলা কাবাডি দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে দলকে নেতৃত্ব দিতে আমি ভারতে যাচ্ছি।’ দলে তার ভূমিকা একজন রেইডারের।

আনিসা বহু গুণের অধিকারী। কাবাডি খেলা ছাড়াও তিনি একটি সফল পিৎসা কোম্পানি ‘বোম্বে পিৎসা’র মালিক। তার বাবা ইয়াওয়ার খান বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন। আনিসা যুক্তরাজ্যে পরিচিতি পান ২০২৫ সালে বিবিসি ওয়ানের জনপ্রিয় ব্যবসাভিত্তিক রিয়েলিটি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নিয়ে। ব্রিটিশ ব্যবসায়ী লর্ড অ্যালান সুগারের আড়াই লাখ পাউন্ডের ব্যবসায়িক বিনিয়োগ পাওয়ার প্রতিযোগিতায় রানারআপ হন তিনি।

আরও পড়ুন

১৪ জাতির কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে এশিয়া থেকে বাংলাদেশসহ ছয়টি দেশ অংশ নেবে। ২৩ অক্টোবর শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড কাবাডি দলের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

১

হরমুজে জাহাজ ডুবিতে সমুদ্রে ভাসছে অগণিত আইফোন!

২

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের ফায়ার সার্ভিসের সনদ ছিল না

৩

মিরপুরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী

৪

কক্সবাজারে রির্সোটে আগুনে নিহত ১০ জনের আটজনই একই পরিবারের

৫

লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের

৬