ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে যা লিখলেন আলভী
প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা জাহের আলভী। সেখানে স্ত্রীকে হারানোর শোক, অভিমান ও অনুশোচনার কথা তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে নিজের স্বাভাবিক জীবনযাপন ও সন্তানকে নিয়ে সামনে এগিয়ে চলার জন্য ইকরার কাছে ক্ষমাও চেয়েছেন এই অভিনেতা।
ফেসবুকে ইকরার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে আলভী লিখেছেন, একজন মৃত মানুষের মূল্য অনেক জীবিত মানুষের চেয়েও বেশি। ইকরা বেঁচে থাকলে হয়তো এই সময়টায় তিনজন মিলে কেক কেটে জন্মদিন উদ্যাপন করতেন। কিন্তু এখন ইকরা শুধুই স্মৃতি।
স্ত্রীকে হারানোর পর নিজের স্বাভাবিক জীবনযাপন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়ার কথাও পোস্টে তুলে ধরেছেন আলভী। তার প্রশ্ন, স্ত্রী চলে যাওয়ার পরও কেন থেমে নেই তার জীবন? কেন এখনো গান শুনছেন, হাসছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিচ্ছেন এবং শুটিং করে জীবিকা নির্বাহ করছেন? কেন তিনি ভেঙে পড়ে নিজের ও সন্তানের জীবনও থামিয়ে দিচ্ছেন না?
আলভীর লেখায় উঠে এসেছে, স্ত্রীকে হারানোর শোকের পাশাপাশি সন্তান রিযিককে ঘিরে তার দায়িত্বের কথাও। বর্তমানে নিজের পরিবারকে সামলে ছেলেকে সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করছেন তিনি। এই চেষ্টার জন্য ইকরার কোনো অভিমান থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিনেতা।
ইকরার প্রতি ভালোবাসা ও অভিমানের কথাও লিখেছেন আলভী। জানিয়েছেন, নামাজের বিছানায় মোনাজাতের সময় ইকরা থাকেন তার ভাবনায়। স্ত্রীর প্রতি অভিমান থাকলেও তার মনে কোনো ক্লেশ নেই।
আরও পড়ুনআবার দেখা হওয়ার প্রত্যাশায় বাকি আড্ডা ও অভিমানগুলো সেই দিনের জন্য তুলে রেখেছেন বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রয়াত স্ত্রীর কাছে তাদের সন্তান রিযিককে দেখে রাখার আকুতি জানিয়েছেন আলভী।
ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় আলভীকে এক নম্বর আসামি করা হয়েছিল। কারাভোগের পর বর্তমানে জামিনে রয়েছেন তিনি। ইকরার জন্মদিনে দেওয়া এই পোস্টে তাই স্ত্রীকে হারানোর বেদনা, অভিমান ও অনুশোচনার পাশাপাশি সন্তানকে নিয়ে সামনে এগিয়ে চলার কথাও তুলে ধরেছেন অভিনেতা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1792059759.jpg)
_medium_1792049013.jpg)


_medium_1791983206.jpg)


