ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬ ০৮:৫২ পিএম

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে সংস্কার কাজের কারণে জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই এই তিন মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করতে পারবেন। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাট রিটার্ন দাখিল সংক্রান্ত বিধান সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে। এই নতুন বিধান অনুযায়ী প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর ভ্যাট রিটার্ন দাখিলের ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এ কারণে এনবিআরের ই-ভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক ও কারিগরি সংস্কার প্রয়োজন হওয়ায় জনস্বার্থে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪(২) অনুযায়ী এই সময়সীমা বৃদ্ধি করা হলো।

আরও পড়ুন

সরকার নতুন অধ্যাদেশের মাধ্যমে ভ্যাট রিটার্ন দাখিলের স্থায়ী সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে। সাধারণ নিবন্ধিত, তালিকাভুক্ত, নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিদের সংশ্লিষ্ট কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।

তবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারীদের জন্য সময়সীমা ২০ দিন নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে তাদের রিটার্ন জমা দিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর

১

দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

২

বগুড়ায় বাসে তল্লাশি করে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, কারবারি গ্রেফতার

৩

সরকারি আবাসন বরাদ্দে শতভাগ অনলাইন কার্যক্রমের উদ্বোধন

৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির দুই দিনের রিমান্ড

৫

বগুড়ার ধুনটে যমুনার তীরে মাদ্রাসাছাত্রকে বলাৎকার, অটোচালক গ্রেফতার

৬