ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬ ১২:২৯ পিএম

রাতের আঁধারে বগুড়া এনসিপি’র জেলা কার্যালয়ে আগুন

রাতের আঁধারে বগুড়া এনসিপি’র জেলা কার্যালয়ে আগুন

স্টাফ রিপোর্টার : রাতের আঁধারে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) বগুড়া জেলা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কার্যালয়ে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। 

গতকাল বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময়ে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন দলটির কার্যালয়ে এই আগুনের ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, তিন যুবক কার্যালয়ে তেল বা পেট্রোলজাতীয় কিছু ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে এবং অপর একজন পুরো দৃশ্যটি মুঠোফোনে ধারণ করছে। রাতের আঁধার থাকায় তাদের মুখমণ্ডল স্পষ্ট বোঝা যায়নি।

আরও পড়ুন

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের চার বছরের কারাদণ্ড

১

রাতের আঁধারে বগুড়া এনসিপি’র জেলা কার্যালয়ে আগুন

২

পরিবহনে নিষ্ঠুরতা ও মৃতছাগলের মাংসের বাজার

৩

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৪

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

৫

রোমার মাঠে রিয়ালের জয়

৬