ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬ ১১:৪১ এএম

সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যু

সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যু

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী, সাবেক প্যানেল স্পিকার, বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (৭৭) আর নেই।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেন।

পরিবারের সদস্যরা জানান, আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তার প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে মুন্সীগঞ্জে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই দাফন করা হবে।

আরও পড়ুন

আব্দুল হাইয়ের সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয় ১৯৭৯ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। পরবর্তী সময়ে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিলুপ্ত মুন্সীগঞ্জ-৪ আসনের প্রতিনিধিত্ব করেন। ঢাকা-৮ আসন থেকে একবার এবং মুন্সীগঞ্জ-৪ আসন থেকে তিনবারসহ মোট পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পঞ্চম জাতীয় সংসদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদে তিনি প্যানেল স্পিকার নির্বাচিত হন। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে কোষাধ্যক্ষ থেকে শুরু করে বিভিন্ন দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যু

১

কাল থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা 

২

রাজধানীতে ডিএমপির অভিযান ২৪ ঘণ্টায়  গ্রেপ্তার ৭৫৯

৩

৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী

৪

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

৫

অবৈধ কয়লা তৈরির ৪৫টি চুল্লি গুড়িয়ে দিল প্রশাসন

৬