ফরিদপুরে অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন ঘর উপহার
ফরিদপুরের চরভদ্রাসনে অসহায় লকাই বিশ্বাসের পরিবারকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নবনির্মিত ঘর উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে এলাকার দুস্থ পরিবারের মধ্যে চিকিৎসা সহায়তা, নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) জেলার চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা প্রদান করা হয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পরিবারের সদস্যদের কাছে ঘরের চাবি হস্তান্তর করেন।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে লকাই বিশ্বাসের পরিবারকে নতুন ঘর উপহার দেওয়ার পাশাপাশি ১০ জন অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এ ছাড়া কয়েকটি দুস্থ পরিবারকে চিকিৎসা ব্যয় মেটানো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
আরও পড়ুনঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








