আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনার পর তার আইনজীবীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফতুল্লার আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম এবং আরেক আইনজীবী মাহাবুব রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তিনজনের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
আরও পড়ুনএর আগে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিনের বিষয়ে আদালতে শুনানি হয়। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও পুনরায় জামিনের আবেদনের জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালতের কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের বেষ্টনীতে ছিলেন আইভী। এ সময় তাকে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে কণ্ঠ মেলান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1791968907.jpg)
_medium_1791968648.jpg)
_medium_1791966646.jpg)
_medium_1791965849.jpg)
_medium_1791964004.jpg)
_medium_1791963503.jpg)
_medium_1791968376.jpg)