ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ১২:৫৬ পিএম

সাতদিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরে

সাতদিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : আসন্ন দূর্গাপুজা উপলক্ষে টানা সাতদিন বন্ধ থাকবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ (কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল সইকৃত পত্রে বন্ধের বিষয়টি জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সোনাহাট স্থল বন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন জানায়, আগামী ১৭ অক্টোবর শনিবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে স্থলবন্দরের কার্যক্রম। এরপর আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় স্থলবন্দরের সব কার্যক্রম শুরু হবে।
সোনাহাট স্থল বন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। তিনি আরও জানান, ছুটি শেষে ২৪ অক্টোবর (শনিবার) থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১

সাতদিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরে

২

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

৩

ব্যাপক ধরপাকড়ের পরেও দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও

৪

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

৫

অ্যাটলেটিকোর সঙ্গে হেরে গেল ১০ জনের ম্যানইউ

৬