গাইবান্ধার পলাশবাড়ীতে দুই বিঘা জমির লাউক্ষেত কেটে নষ্টের অভিযোগ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্ববিরোধের জেরে কারাবন্দি এক কৃষকের দুই বিঘা জমির ফলন্ত লাউ ক্ষেত কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গতকাল সোমবার ভোরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দক্ষিণ গণকপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী কৃষক শাহানুর মিয়া প্রায় দেড় মাস ধরে কারাগারে রয়েছেন বলে দাবি পরিবারের। তার স্ত্রী লাবনী বেগম জানান, অনেক কষ্টে দুই বিঘা জমিতে লাউ চাষ করেছিলেন তারা। প্রতি সপ্তাহে পাঁচ শতাধিক লাউ বিক্রি হতো। ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় পরিবারটি চরম বিপাকে পড়েছে। শাহানুর মিয়ার ছেলে হাবিব হাসানের দাবি, সকালে মায়ের সাথে জমিতে গিয়ে কয়েকজনকে কাস্তে দিয়ে লাউগাছ কাটতে দেখেছেন।
আরও পড়ুনউপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল জানান, বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
মন্তব্য করুন







