ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৯:২২ পিএম

প্রতিপক্ষকে ভয় দেখাতে থানার সামনে বসে চাকু হাতে ভিডিও, কিশোর গ্রেফতার

প্রতিপক্ষকে ভয় দেখাতে থানার সামনে বসে চাকু হাতে ভিডিও, কিশোর গ্রেফতার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ থানার সামনে হাতে বার্মিজ চাকু নিয়ে এক কিশোরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেসবুকে’ ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার কিশোরের নাম সাখাওয়াত হোসেন রাজু (১৬)।

সে শিবগঞ্জ পৌর এলাকার বেড়াবালা আকন্দ পাড়া গ্রামের শুকুর আলীর ছেলে। গতকাল সোমবার রাতে তার নিজ বাড়ীর সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শিবগঞ্জ থানার সামনে মুগ্ধ স্কয়ার চত্তরে বসে চাকু হাতে ওই কিশোরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যা দ্রুতই ভাইরাল হয়।

শিবগঞ্জ থানার এসআই এরশাদ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত সাখাওয়াত হোসেন রাজু জানায়, তার একজনের সাথে শত্রুতা ছিল। তাকে ভয় দেখানোর জন্য থানার সামনে বসে চাকু হাতে ভিডিও করে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

আরও পড়ুন

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন বলেন, “ভিডিওটি নজরে আসার পরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ আর নেই

১

প্রতিপক্ষকে ভয় দেখাতে থানার সামনে বসে চাকু হাতে ভিডিও, কিশোর গ্রেফতার

২

কক্সবাজার থেকে ইয়াবা ও কুড়িগ্রাম থেকে গাঁজার চালান ঢুকছে বগুড়ায়, ডিএনসি’র দেড় হাজার অভিযানে গ্রেফতার ৬৬৪ কারবারি

৩

কর কমিশনারের কার্যালয়ে জনবল নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

৪

রংপুরের জাহাজ কোম্পানী থেকে সাতমাথা সড়ক উন্নয়ন কাজ চলছে দ্রুত গতিতে

৫

নগদে টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

৬