ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৮:৫৬ পিএম

রংপুরের জাহাজ কোম্পানী থেকে সাতমাথা সড়ক উন্নয়ন কাজ চলছে দ্রুত গতিতে

রংপুরের জাহাজ কোম্পানী থেকে সাতমাথা সড়ক উন্নয়ন কাজ চলছে দ্রুত গতিতে

রংপুর জেলা প্রতিনিধি: জনভোগান্তির চরমে থাকা রংপুরের জাহাজ কোম্পানী থেকে সাতমাথা সড়ক উন্নয়ন কাজ চলছে দ্রুত গতিতে। কাজের বিষয়ে সন্তোষ প্রকাশ করছে স্থানীয় বাসিন্দারা।

এছাড়াও ঠিকাদারের লোকবলের কাজ তদারকি করছে সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা। ইতিমধ্যে আঙ্গুর মিয়ার ব্রিজ এলাকা থেকে সাতমাথা রেলগেট এলাকার কাজ অনেকটা এগিয়ে।

কাজের ধরণ অনুযায়ী সড়কের দু’পাশে টাইলস সম্বলিত ড্রেন নির্মাণ, রোড ডিভাইডার, লাইট পোষ্ট নির্মাণ কাজে ব্যস্ত শ্রমিকরা। কাজ শেষ হলে জনভোগান্তি যেমন কমবে তেমনি দৃষ্টিনন্দন শহর হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আরও পড়ুন

নির্মাণ কাজের এলাকা ঘুরে দেখা গেছে, সাতমাথা অংশের ৩ হাজার ৭৯০ মিটার কাজ চলছে জোরেশোরে। এর মধ্যে ১১০ মিটার সিসি ঢালাই সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহে লোহার খাচার মাধ্যমে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হবে।

এছাড়াও ৩শ’ ফিট ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে। জাহাজ কোম্পানী মোড় পয়েন্টের কামাল কাছনা ও শ্বশান পয়েন্টে রোড ডিভাইডার ও লাইট পোস্ট নির্মাণ কাজ চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর কমিশনারের কার্যালয়ে জনবল নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১

রংপুরের জাহাজ কোম্পানী থেকে সাতমাথা সড়ক উন্নয়ন কাজ চলছে দ্রুত গতিতে

২

নগদে টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

৩

অবশেষে উত্তরাকাশে ডানা মেলল অপরূপা কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকদের ঢল

৪

সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন

৫

সিরাজগঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর পরপরই মায়ের মৃত্যু

৬