ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৮:৩৯ পিএম

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ ফিরিয়ে দিলো বাংলাদেশ পুলিশ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ ফিরিয়ে দিলো বাংলাদেশ পুলিশ

বাংলাদেশে ঘুরতে এসে নাটোর রেলওয়ে স্টেশনে ল্যাপটপ ও ক্যামেরা হারানো জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের মালামাল উদ্ধার করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী এই বিদেশি পর্যটকের হাতে তাঁর উদ্ধার হওয়া ম্যাকবুক ল্যাপটপটি তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ল্যাপটপটি ফিরে পেয়ে ক্রিল বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর বাংলাদেশ ভ্রমণের ইতিবাচক অভিজ্ঞতাগুলো তুলে ধরেন।

ঐতিহাসিক ও দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ক্রিল। এরপর গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশন থেকে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য তিনি স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। ওই সময় নিজের ল্যাপটপ ও ক্যামেরাটি সেখানে রেখেই তিনি পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। বুথ থেকে ফিরে এসে তিনি তাঁর মালামাল আর খুঁজে পাননি। হারানো ল্যাপটপটিতে তাঁর গত ছয় মাসের কাজের গুরুত্বপূর্ণ সব নথিপত্র ছিল।

মালামাল খোয়া যাওয়ার পর ক্রিল নাটোর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান এবং একটি লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে নাটোর সদর থানা পুলিশ, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের বেশ কয়েকটি দল যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। টানা কয়েক দিনের নিরলস প্রচেষ্টায় গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার 'নূর ক্লোথিং স্টোর' থেকে ল্যাপটপটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

আরও পড়ুন

বিদেশি পর্যটকের অভিযোগের দ্রুত সমাধান ও ল্যাপটপ উদ্ধার করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় আইজিপি বিশেষ স্বীকৃতি দিয়েছেন। এই প্রশংসনীয় কাজের জন্য তিনি নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এবং সাব-ইন্সপেক্টর মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কারে ভূষিত করেন। একই সঙ্গে আইজিপি পুলিশের সব ইউনিটকে দেশি-বিদেশি সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা ও পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখার নির্দেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ ফিরিয়ে দিলো বাংলাদেশ পুলিশ

১

বগুড়ার মোকামতলায় সড়কের কাছ কাটায় ইউপি চেয়ারম্যানসহ আসামি- ৭

২

গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার 

৩

শিক্ষিত বেকার কমাতে প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছেন : শিক্ষামন্ত্রী মিলন

৪

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

৫

দুর্গাপূজা উপলক্ষে নারিকেল ও গুড় বেচাকেনার ধুম

৬