ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৭:৫৫ পিএম

লালমনিরহাটে বহিরাগতদের সাথে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষ প্রধান শিক্ষকসহ আহত ১৫

লালমনিরহাটে বহিরাগতদের সাথে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষ প্রধান শিক্ষকসহ আহত ১৫

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক প্রধান শিক্ষকের পুনর্বহালকে কেন্দ্র করে বহিরাগতদের সাথে সংঘর্ষে শিক্ষকসহ ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ উচ্চ বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে ও ৩জনকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকার অভিযোগে গত ২০২৪ সালে ৫ আগস্ট থেকে বিদ্যালয়ে অনুপস্থিতি ছিলেন সরলখাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল আলম। তৎকালীন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি বিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি। যার কারণে দীর্ঘসময় বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রশিদুল আলম।

কালক্রমে শিক্ষার্থীরা অবস্থান পাল্টে প্রধান শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে গত মাস থেকে প্রধান শিক্ষক রশিদুল আলমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদনসহ নানান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ফিরতে নির্দেশ দেন। কিন্তু এতে বাধা দেয় স্থানীয় বহিরাগত একটি পক্ষ।

আরও পড়ুন

এর জের ধরে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধান শিক্ষক রশিদুল আলম বিদ্যালয়ে উপস্থিত হলে বহিরাগত পক্ষের ৪০-৫০ জন প্রধান শিক্ষককে মারপিট করে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ১৫ জন শিক্ষার্থী আহত হন। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আহতদের লালমনিরহাট সদর হাসপাতাল ও আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে গৃহবধূকে বেঁধে লুটপাট

১

লালমনিরহাটে বহিরাগতদের সাথে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষ প্রধান শিক্ষকসহ আহত ১৫

২

তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী ও নেদারল্যান্ডসের মন্ত্রীর আলোচনা

৩

সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামির মৃত্যুদণ্ড

৪

২৪ ঘণ্টা পূজামণ্ডপ পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা

৫

বগুড়ায় মাদককারবারি নারীসহ ৩ জনের জামিন নামঞ্জুর, ৪ হাজার পিস ইয়াবা জব্দ

৬