ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৭:১৩ পিএম

নবীনগরে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপককে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের অভিযোগ

নবীনগরে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপককে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীণ ব্যাংকের এক কেন্দ্র ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামগ্রাম বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ঘরে এ ঘটনা ঘটে। আহত কেন্দ্র ব্যবস্থাপক মো. জসীম উদ্দিনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

জসীম উদ্দিন গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখার কেন্দ্র ব্যবস্থাপক। তাঁর অভিযোগ, মঙ্গলবার দুপুরে কেন্দ্র ঘরে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত কিস্তির টাকা সংগ্রহ করছিলেন তিনি। এ সময় একই গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সোহেল ধারালো ছুরি নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান।

আরও পড়ুন

জসীম উদ্দিন জানান, হামলাকারী তাঁর দুই হাতে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ১ লাখ ৭৩ হাজার টাকা নিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপককে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের অভিযোগ

১

রংপুরের মিঠাপুকুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার

২

নওগাঁর নিয়ামতপুরে ৭ কেজি ৫শ’ গ্রাম গাঁজা ও ফেনসিডিলসহ আটক ১

৩

আইন পেশার কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালেই দৃষ্টান্তমূলক ব্যবস্থা : অ্যাটর্নি জেনারেল

৪

অভিনেতা সমু চৌধুরীকে লাঠিপেটা

৫

ঠাকুরগাঁওয়ের হরিপুরে কিশোরের আত্মহত্যা

৬