ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০১:১৬ এএম

৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী

৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে প্রায় ৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে চলতি সপ্তাহে ভারত সফরের কর্মসূচি রয়েছে কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধুর। তিন দশকের বেশি সময়ের মধ্যে এটিই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল। সফরের লক্ষ্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া।

কানাডীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, ১২ থেকে ১৭ অক্টোবরের সফরে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরু যাওয়ার কথা রয়েছে সিধুর।

প্রতিনিধিদলে উড়োজাহাজশিল্প, পরিচ্ছন্ন প্রযুক্তি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞান ও কৃষিখাদ্য খাতের ব্যবসায়ীরা রয়েছেন।

কানাডা ও ভারত চলতি বছরের মধ্যেই মুক্তবাণিজ্য চুক্তি করতে চায়। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বছরে ৭ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। ২০২৫ সালে দুই দেশের পণ্য ও সেবা বাণিজ্যের পরিমাণ ছিল ৩ হাজার ৪০ কোটি ডলার।

এ ছাড়া আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের বাইরে রপ্তানি দ্বিগুণ করতে চায় কানাডা। গত এক বছরে বিভিন্ন দেশের সঙ্গে ২০টি কৌশলগত বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি করেছে দেশটি।

সিধু জানান, আগামী বছরগুলোতে ভারতের দুই হাজারের বেশি উড়োজাহাজ প্রয়োজন হবে। এ চাহিদা পূরণে সক্ষম কানাডা।

আরও পড়ুন

২০৩৫ সালের মধ্যে ভারতে বিদ্যুতের চাহিদাও ৭০ শতাংশ বাড়তে পারে। জ্বালানি প্রকল্পের মাধ্যমে সেই চাহিদা পূরণে সহায়তা করতে চায় কানাডা।

ভারতীয় কোম্পানিগুলো ইতিমধ্যে কানাডায় প্রায় ৩৬ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে।

সফরে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে সিধুর।

দুই দেশের বাণিজ্য আলোচনা শুরু হয় ২০১০ সালে।

তবে কানাডায় এক শিখ অধিকারকর্মী হত্যায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগে ২০২৩ সালে আলোচনা বন্ধ হয়।
সম্পর্ক পুনরুদ্ধারে গত মার্চে ভারত সফর করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সফরে ২৬০ কোটি ডলারের ইউরেনিয়াম সরবরাহ চুক্তিসহ ৫৫০ কোটি ডলারের বেশি মূল্যের ১০টি বাণিজ্যিক চুক্তি হয়। চলতি বছরের শেষ দিকে কানাডা সফরের কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী

১

নিত্যপণ্যের বাজারে দেশব্যাপী অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা

২

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা ও ১৭ দেশের মুদ্রা

৩

ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকার ঋণ দেবে সোনালী ব্যাংক

৪

উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ আটক ৪৭

৫

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

৬