ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৬ ০৭:৩০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া ব্যক্তির মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া ব্যক্তির মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া লুইস মুরমু(৬৩) মারা গেছেন।

জানা যায়, গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার কামদিয়া সড়কের শালপাড়া এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় লুইস মুরমুকে। প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি। লুইস মুরমু রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান জানান, লুইস মুরমুর মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার জ্ঞান না ফেরায় তাকে বগুড়ায় পাঠানো হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজ আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন। মরদেহ থানায় নেওয়া হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) ময়নাতদন্তের জন্য গাইবান্ধায় পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া ব্যক্তির মৃত্যু

১

কারা অধিদফতরে দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

২

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২১৬৭

৩

পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

৪

পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি

৫

৬ বছর পর চলছে পাগলা মসজিদের দানবাক্সে স্বর্ণ-রুপা-বিদেশি মুদ্রার হিসাব

৬