ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৬ ০৬:৩৭ পিএম

সোনারগাঁয় ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

সোনারগাঁয় ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মো. শাহিদুল ইসলাম নামে মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে রবিবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ করেন।

মো. শাহিদুল ইসলাম হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের বাসিন্দা। তিনি সোনারগাঁও উপজেলার বারদী মছলন্দপুর দারুল উলুম মাদরাসায় শিক্ষকতা করতেন।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই শিশুকে বলাৎকারের অভিযোগ ওঠে মাদরাসার শিক্ষক মো. শাহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয় ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

১

সজীব গ্রুপে নিয়োগ, এইচএসসি পাসে চাকরির সুযোগ

২

সুন্দরবনে কুখ্যাত সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার

৩

জয়পুরহাটের বাগজানায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

৪

চাঁদপুরে জেলেদের চাল চুরির অভিযোগে ইউপি কর্মকর্তা বরখাস্ত

৫

দল ঘোষণা বাংলাদেশের, চমক সাব্বির রহমান!

৬