ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৬ ০৫:০৭ পিএম

কক্সবাজার সিএনজিতে লুকানো ৩ লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজার সিএনজিতে লুকানো ৩ লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজারে মাদক পাচারের অভিনব কৌশলকে ব্যর্থ করে সিএনজি অটোরিকশা থেকে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। 

এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়। তবে অভিযানের সময় গাড়ি ফেলে পালিয়ে যান মাদক কারবারি ছলিম উল্লাহ ও তার এক সহযোগী। 

আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানার দক্ষিণ খুরুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালায় এসআরবি-১৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ছলিম উল্লাহ ও তার এক সহযোগী মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি ফেলে পালিয়ে যান। 

আরও পড়ুন

পরে পরিত্যক্ত সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেন এসআরবির সদস্যরা। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। 

এসআরবি-১৫ জানায়, এ ঘটনায় পলাতক ছলিম উল্লাহ ও তার অজ্ঞাতনামা সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। জব্দকৃত ইয়াবাসহ অন্যান্য আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার সিএনজিতে লুকানো ৩ লাখ পিস ইয়াবা জব্দ

১

বাসসের পরিচালক হলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক

২

ইউনূসের গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে ৬৬৬ কোটি টাকা কর

৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ আগুনে ৩০ ঝুটের গোডাউনের মালামাল পুড়ে ছাই

৪

ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

৫

নারায়ণগঞ্জের ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অস্ত্র ও হেরোইনসহ গ্রেপ্তার

৬