ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৬ ০৪:৩৯ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ আগুনে ৩০ ঝুটের গোডাউনের মালামাল পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ আগুনে ৩০ ঝুটের গোডাউনের মালামাল পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের ঝুট কাপড়ের ৩০টি গোডাউনের মালামাল পুড়ে গেছে।

গতকাল রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কায়েমপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনের মালিক ইমরান হোসেন জানান, শ্রমিকদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, গভীর রাতে হঠাৎ একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একের পর এক গোডাউনে মজুত থাকা ঝুট কাপড় পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত গোডাউন মালিকদের দাবি, প্রতিটি গোডাউনে প্রায় ৫ থেকে ১০ লাখ টাকা মূল্যের ঝুট কাপড় মজুত ছিল। আগুনে ৩০টি গোডাউনের মালামাল পুড়ে যাওয়ায় তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূসের গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে ৬৬৬ কোটি টাকা কর

১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ আগুনে ৩০ ঝুটের গোডাউনের মালামাল পুড়ে ছাই

২

ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

৩

নারায়ণগঞ্জের ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অস্ত্র ও হেরোইনসহ গ্রেপ্তার

৪

মেসির চোখে আগামীর সেরা ১০ তারকা যারা

৫

প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

৬