বিদায়ি ম্যাচ আয়োজন করতে চায় বার্সা, কেন রাজি নয় মেসি?
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বিদায়ী সংবর্ধনা ম্যাচ আয়োজন নিয়ে চলছে তর্ক-বিতর্ক। এই ম্যাচ আয়োজনে বিলম্ব হওয়ায় সাবেক বার্সা সভাপতি হুয়ান গাসপার্ত সরাসরি মেসির মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। ১৩ বছর বয়সী মেসিকে বার্সেলোনায় চুক্তিবদ্ধ করা গাসপার্ত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বার্সেলোনা কোনো ব্যক্তির চেয়ে বড় প্রতিষ্ঠান, তাই মেসিরও নিজের সীমানা সম্পর্কে সতর্ক থাকা উচিত।
‘সলোপারাকেউলেসটিভি’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত বার্সার দায়িত্বে থাকা গাসপার্ত বলেন, ‘তার (মেসির) সতর্ক থাকা উচিত। বার্সেলোনা ক্লাব যেকোনো ব্যক্তির চেয়ে বড় প্রতিষ্ঠান। সে নিঃসন্দেহে একজন মহান খেলোয়াড় এবং বিশ্বের সেরা। কিন্তু তার এই ক্যারিয়ারের নেপথ্যে রয়েছে বার্সা। এই বিষয়টি তার কোনোভাবেই ভুলে যাওয়া উচিত নয়।’ বিদায়ী সংবর্ধনার বিষয়ে মেসির অনিচ্ছা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘যদি বার্সেলোনার সমর্থকদের থেকে বিদায় নেওয়ার জন্য ক্লাবের পাঠানো আহ্বানে সে সাড়া না দেয়, তাহলে আমারই খারাপ লাগবে। ক্লাবের সভাপতি যেই থাকুন না কেন, ভক্তদের বিদায় জানাতে তার ফিরে আসা উচিত। ১৩ বছর বয়সে তাকে চুক্তি করানো একজন সভাপতি হিসেবে এবং ভালোবাসার জায়গা থেকেই আমি এ কথাগুলো বলছি।’
বর্তমানে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক ভালো নয় বলে গুঞ্জন আছে। ২০২১ সালে চুক্তি নবায়নের সবকিছু চূড়ান্ত হওয়ার পরও আর্থিক ফেয়ার প্লে-এর অজুহাতে মেসিকে চুক্তিভুক্ত করতে অস্বীকৃতি জানান লা পোর্তা, যা তাদের সম্পর্কে ফাটল ধরায়। পরে মেসি যোগ দেন পিএসজিতে। এ কারণেই লাপোর্তা সভাপতি থাকা অবস্থায় মেসি বার্সেলোনার কোনো সংবর্ধনা নিতে ইচ্ছুক নন বলেও শোনা যাচ্ছে।
আরও পড়ুনএই প্রসঙ্গে গাসপার্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বার্সেলোনায় তার ফেরা কেবল লাপোর্তার মেয়াদের ওপর নির্ভর করা উচিত নয়। যদি লাপোর্তা না থাকেন, তবে কি সে আসবে না? সে নিজেকে কী মনে করে? দয়া করে একটু থামুন।’ সাক্ষাৎকারের শেষের দিকে গাসপার্ত জানান, তার চার নাতির কাছে বার্সেলোনার সেরা খেলোয়াড় হিসেবে বর্তমানে লামিনে ইয়ামালই পছন্দ। তবে তিনি স্বীকার করেছেন যে, মেসিই তার জীবনের দেখা সর্বকালের সেরা ফুটবলার।
মন্তব্য করুন

_medium_1791792802.jpg)
_medium_1791790525.jpg)
_medium_1791787775.jpg)
_medium_1791786234.jpg)

_medium_1791716089.jpg)
_medium_1791793248.jpg)
_original_1791609268_medium_1791779559.jpg)