ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৬ ০২:১০ পিএম

রাশেদ খাঁন

‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’

‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার দিবাগত রাতে এক পোস্টে তিনি এ কথা জানান।

প্রতারক উজ্জ্বল ওরফে আয়াসের পেছনে আছে জামায়াতের আমিরের উপদেষ্টা এমন শিরোনামে রাশেদ খাঁন লেখেন, বাংলাদেশ না চাওয়া জামায়াতে ইসলামী প্রতিবাদ করছে যে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি! এনসিপিরও মন কাঁদছে, কিন্তু আয়াসের পাশে দাঁড়াতে পারছে না। তবে জামায়াত সরাসরি আয়াসের পক্ষে অবস্থান নিয়েছে। আসলে কে এই আয়াস, তাকে চালায় কে?

ময়মনসিংহের প্রতারক উজ্জ্বল ঢাকায় এসে নাম, চুলের স্টাইল ও চেহারা (কিছুটা) বদলে হয়ে গেছে জুলাই যোদ্ধা আয়াস! ইতোপূর্বে সে প্রতারণার মামলায় জেলও খেটেছে, মামলা এখনও বিচারাধীন। আজকে সে প্রিজনভ্যান থেকে বলেছে তার হোয়াটসঅ্যাপ লগ ইন করে যাতে সব ডিলিট করা হয়! কী আছে তার হোয়াটসঅ্যাপে? কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি মারতে তাকে চুনকালি কেনার টাকা দিয়েছে জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির।

আরও পড়ুন

তিনি আরও লেখেন, জুলাইয়ের নামে যতগুলো বিতর্কিত সংগঠন ও বিতর্কিত কাজ আছে, তা অর্থ ও পরামর্শ দিয়ে পৃষ্ঠপোষকতা করে এই ব্যারিস্টার শাহরিয়ার কবির। এই ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে বাঁচাতেই হোয়াটসঅ্যাপের তথ্য ডিলিট করতে বলেছে প্রতারক উজ্জ্বল ওরফে আয়াস। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’

১

সুদান সীমান্তে স্বর্ণখনিতে ভয়াবহ বিমান হামলায় নিহত ৭২

২

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, প্রথম ধাপে ভোটগ্রহণ ২১ জানুয়ারি

৩

রাজধানীতে বাসা থেকে নারীর চার টুকরো মরদেহ উদ্ধার

৪

৯ হাজার রানের মাইলফলকে লিটন দাস

৫

হুথিদের সাথে করা যে ভুলের খেসারত দিচ্ছে সৌদি আরব

৬