ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০৪:৫৩ পিএম

শাহজালালে ২ কোটি ৭০ লাখ টাকার হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক

সংগৃহীত,শাহজালালে ২ কোটি ৭০ লাখ টাকার হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামে লুকিয়ে আনা ডায়মন্ড (হীরা) ও স্বর্ণালঙ্কারসহ প্লাটিনাম, রুবি ও অন্যান্য মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এসব অলঙ্কার ও পাথরের বাজারমূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা।

কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগ স্ক্যানিং করে এসব অলংকার ও পাথরের সন্ধান পাওয়া যায়। ব্যাগেজ ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করা হয়।

রবিবার (১১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানান।

তিনি বলেন, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলকাতা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটে সোনা চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করেন ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম ও সি-শিফটে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা।

আরও পড়ুন

এ সময় এমডি জনি রহমান নামের এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। তার ব্যাগ স্ক্যানিং করে আচারের বয়ামের মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে ব্যাগেজের ইনভেন্ট্রি করে বিভিন্ন ধরনের অলংকার ও মূল্যবান পাথর পাওয়া যায়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ডায়মন্ড পাথর সংযুক্ত ৩৮৯টি সোনার আংটি, যার ওজন ৪৭৮ গ্রাম। এসব আংটি ১৮ ক্যারেটের। এছাড়া ৯৫০ মানের ১৫১টি প্লাটিনামের আংটি পাওয়া যায়, যার ওজন ৪৫০ গ্রাম।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে ২ কোটি ৭০ লাখ টাকার হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক

১

নড়াইলে প্রাইভেটকার তল্লাশি করে মিলল ৫০ বোতল এস্কাফ, আটক ১

২

পিরোজপুরে কিশোর গ্যাং দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

৩

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়া কমবে: রাষ্ট্রপতি

৪

যশোরে চুরির অভিযোগে ধাওয়া, খালে পড়ে যুবকের মৃত্যু; আটক ১

৫

ফতুল্লায় সড়কের পাশে বস্তাবন্দি অবস্থায় মিলল তরুণীর মরদেহ

৬