ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০৩:০৭ পিএম

ঢাবির ৫৪ তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ঢাবির ৫৪ তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। এ সময় তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে।

আজ রোববার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে ৫৪তম সমাবর্তন আয়োজনের প্রস্তুতিসংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশের পর সিন্ডিকেটের সভায় তাঁদের সম্মানসূচক ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবর্তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

সভায় ৫৪তম সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম নির্ধারণ এবং প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ জন্য একটি নির্বাহী কমিটি, একটি ব্যবস্থাপনা কমিটি এবং কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য ও সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন এবং এ কে এম ফজলুল হক মিলনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সমাবর্তনে অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে জানানো হয়, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এতে অংশ নিতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহণের আবেদন আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সমাবর্তন সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি উপকমিটিগুলোকে দ্রুত কাজ শুরু করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির ৫৪ তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

১

দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি

২

বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড

৩

আবারও বন্যার কবলে নেপাল

৪

পাঁচ দফা দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও

৫

প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার : দীপকে

৬