ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ১১:১২ পিএম

রংপুরের মিঠাপুকুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০, হাসপাতালে ভর্তি ৫ জন

রংপুরের মিঠাপুকুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০, হাসপাতালে ভর্তি ৫ জন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে হিংস্র কুকুরের আক্রমণে ৫ জন  শিশুসহ ৩০ জন নারী-পুরুষ আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১০ অক্টোবর) দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি কলেজ রামপুরা ও শীতলগাড়ী গ্রাম এলাকায়।

উপজেলা হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি হিংস্র কুকুর শঠিবাড়ি কলেজ, রামপুরা ও শীতলগাড়ি গ্রাম এলাকায় শিশুসহ ৩০ জন নারী-পুরুষকে আক্রমণ করে। কুকুরটি যাকেই সামনে পেয়েছে তাকেই আক্রমণ করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবাসহ প্রতিষেধক দেওয়া হয়। আহতদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

তারা হলেন- হাসেম মিয়া, জেলেখা বেগম, সেলিনা খাতুন, শাপলা বেগম। গুরুতর আহত ১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আবাসিক চিকিৎসক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কুকুরের আক্রমণে আহত হয়ে যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে, তাদের প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসা সেবাসহ প্রতিষেধক দেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে। লোকজন ভয়ে চলাফেরা কমিয়ে দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের মিঠাপুকুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০, হাসপাতালে ভর্তি ৫ জন

১

দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ

২

গাইবান্ধার পলাশবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

৩

লালমনিরহাটে আট কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘শান্তিনিবাস’ পড়ে আছে অযত্ন-অবহেলায়

৪

অল্পের জন্য প্রাণে বাঁচলেন তানজিন তিশা

৫

গাইবান্ধায় বিশ্ব মৃত্যুদন্ড বিলোপ দিবস পালিত

৬